সিলেট প্রতিনিধি
রাতারগুল খেয়াঘাটে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
সিলেট সদর উপজেলায় খাদিম নগর ইউনিয়নের মোটররঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, রাতারগুল জলারবনে নৌকা চালিয়ে কমপক্ষে ১৩০টি পরিবার জীবিকা নির্বাহ করছে। সম্প্রতি মোটরঘাটের খেয়াঘাটটি ইজারা দেয়া হয়। মঙ্গলবার ইজারাদারের পক্ষের লোকজন খেয়াঘাটে গেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে প্রায় ২০ জন আহত হন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি এসএম শাহাদৎ হোসেন বলেন, রাতারগুলের মোটরঘাটটি সম্প্রতি ডিসি কার্যালয় থেকে নতুন করে ইজারা দেয়া হয়। প্রশাসনের লোকজন ইজারাদারকে খেয়াঘাট বুঝিয়ে দিতে গেলে পুরাতন ইজারাদারের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























