সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ১ সেপ্টেম্বর ২০২০
শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৬৩ জন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে বিভাগের সকল উপজেলার বাসিন্দারা রয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, শনাক্ত হওয়া ৬৩ জনের মধ্যে সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ১০ জন, মৌলভীবাজারের ৩ জন ও সিলেট জেলার ৩৭ জন রোগী রয়েছেন।
শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ১৩০টি, হবিগঞ্জের ৪৯টি, মৌলভীবাজারের ৬৬টি ও সুনামগঞ্জের ৯১টি নমুনাসহ মোট ৩৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৬৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























