ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ২ সেপ্টেম্বর ২০২০

সিলেটের দুই ল্যাবে ৯৮ জনের করোনা শনাক্ত

বুধবার (২ সেপ্টেম্বর) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট এবং মৌলভীবাজার জেলার বাসিন্দারা আছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এই ৩২ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি চারজন মৌলভীবাজারের বাসিন্দা।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬৬ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ২৮ জন ও সিলেট জেলার ৯ জন রোগী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি জানান, ‘শাবির ল্যাবে বুধবার সিলেটের ৪৯টি, হবিগঞ্জের ৭১টি, মৌলভীবাজারের ৬৯টি ও সুনামগঞ্জের ১২০টি নমুনাসহ মোট ৩০৯ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়