সিলেট প্রতিনিধি
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া যুবকের নাম তানভীর আহমদ (১৭)। সে সদর উপজেলার ছালেপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার আব্দুল গণির ছেলে তৌহিদের নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা তানভীরকে সড়কে একা পেয়ে মাথায় ও পিঠে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
তার মৃত্যু নিশ্চিত ভেবে সড়কে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভানভীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান ওসি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























