ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ৩ সেপ্টেম্বর ২০২০

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিজানুরের করোনায় মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিসর চৌধুরী বলেন, গত ৩০ আগস্ট মিজানুর রহমানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, মিজানুর রহমানের বাড়ি গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামে।

জিএম ইমরান হোসেন/ আইনিউজ
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়