ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ৪ সেপ্টেম্বর ২০২০

সিলেট বিভাগে একদিনে শনাক্ত ৯৮, সুস্থ ৭৭

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৯৮ জনকে। এ সময় বিভাগের ৭৭ জন করোনাকে জয় করেছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ভাইরাসটির সংক্রমণে কেউ মারা যান নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।   

সেখানে বলা হয়েছে, সিলেট বিভাগে শনাক্ত ৯৮ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬২ জন ও সুনামগঞ্জে ১৩ জন। এছাড়া হবিগঞ্জে ১৯ জন শনাক্ত করা হয়েছে আর মৌলভীবাজারে ৪ জন শনাক্ত হন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ৩৮ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৩ জন। হবিগঞ্জ ২ জন ও সুনামগঞ্জে ২৪ জন রোগী করোনাকে জয় করেছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ১৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৯০৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ১০৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৯৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৩৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ২৩৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৯১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়