ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৫২, ৪ সেপ্টেম্বর ২০২০
ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় কিশোর নিহত
সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় নাঈম আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত নাঈম উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর গোজাতলি গ্রামের সুলেমান আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বেগমপুর রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে সিলেট-ঢাকা মহসড়কে উঠার সময় সিলেটগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৯৭০৭) নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেড, ওসমানীনগর থানার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাঈমের লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক প্রাইভেটাকারচাপায় কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর নাঈম বাইসাইকেল নিয়ে মহাসড়কে উঠার পর সিলেটগামী প্রাইভেটকারটি নাঈমকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























