সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন ১৩২ করোনা রোগী
বর্তমানে সিলেট বিভাগে করোনা আক্রান্ত ১৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৮ জন ও মৌলভীবাজারে ১৫ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে সিলেট বিভাগের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে প্রেরিত তথ্যে এমনটি জানা যায়।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৮৯ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৬২ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজার জেলায় ১১ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৯৭১ জন, সুনামগঞ্জে ২ হাজার ১২২ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৫৫১ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৯২ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪০ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৮ হাজার ২৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৬৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ৭৭১ জন, হবিগঞ্জের ১ হাজার ৪৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ১৭৩ জন।
আইনিউজ/এসপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























