ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২০

শাবির ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে বিভাগের সকল উপজেলার বাসিন্দারা রয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান,  শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ৮ জন ও সিলেট জেলার ১১ জন রোগী রয়েছেন।

 এদিন শাবির ল্যাবে সিলেটের ২৯২টি, হবিগঞ্জের ৪৮টি, মৌলভীবাজারের ৫৬টি ও সুনামগঞ্জের ৩৭টি নমুনাসহ মোট ৩২১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়