সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:২৯, ৯ সেপ্টেম্বর ২০২০
সিলেট বিভাগে একদিনে শনাক্ত ৫৬, সুস্থ ৫০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে মারা গেছে ২০১ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫৫৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৫ জন। বিভাগের সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে সিলেট জেলায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫৬ জন রোগী। যার মধ্যে সিলেট জেলায় ৩৭ জন ও সুনামগঞ্জে ৫ জন। এদিকে একই সময়ে হবিগঞ্জে ৬ জন মৌলভীবাজারে ৮ জন করোনা রোগী শনাক্ত হন।
অন্যদিকে সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৫০ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৩৪ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ১৩ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ৩ জন। এদিন হবিগঞ্জে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ হয়ে উঠেননি।
বর্তমানে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ১৮৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ১৬৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৬২০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১৪২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮৭ জন সিলেটের, ১২ জন সুনামগঞ্জের, ২৪ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১৯ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























