ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২০

ওসমানীর ল্যাবে আরও ২৬ জনের করোনা শনাক্ত

শুক্রবার (১১  সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ১০ জনই সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। এছাড়া সিলেটের বিয়ানীবাজারের ১, ফেঞ্চুগঞ্জের ১ জন, সুনামগঞ্জ সদরের ১ জন, ছাতকের ৩, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের রাজনগরের ৩ জন রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়