ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ১২ সেপ্টেম্বর ২০২০

মাধবপুর থানা কমপ্লেক্সে নান্দনিক গোল ঘর উদ্বোধন

হবিগঞ্জ মাধবপুর থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম,পিপিএম।

তিনি বলেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটখাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাধবপুর থানা পুলিশের তত্ত্বাবধানে নবনির্মিত নান্দনিক গোল ঘর "দোলন চাঁপা" উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, চেয়ারম্যান ফারুখ পাঠান, আপন মিয়া, ইন্সপেক্টর গোলাম দস্তগীর আহমেদ, ইন্সপেক্টর কামরুল হাসান ও ইন্সপেক্টর গোলাম মোস্তফা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বেনু রঞ্জন রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়