সিলেট প্রতিনিধি
১০৭ জন সুস্থের দিনে সিলেট বিভাগে মৃত্যু নেই
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৪০ জনকে। একই সময় করোনাকে জয় করেছেন বিভাগের ১০৭ জন। তবে ২৪ ঘণ্টায় বিভাগে ভাইরাসটির সংক্রমণে কেউ মারা যান নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, সিলেট বিভাগে শনাক্ত ৪০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৩২ জন ও সুনামগঞ্জে ৮ জন রয়েছেন।
সুস্থ হওয়া ১০৭ জন রোগীর মধ্যে সিলেটে ৮১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে ৬ জন, হবিগঞ্জ ১২ জন ও সুনামগঞ্জে ৮ জন রোগী করোনাকে জয় করেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৭৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৩৮৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২২২ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৫৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ৯৮৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২০৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























