সিলেট প্রতিনিধি
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি
প্রায় তিনঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনের লরিটি উদ্ধার করে মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেন।
এর আগে সকাল ৯ টার দিকে সিলেটের সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী ট্রেনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মোমিনছড়া চা বাগান এলাকায় লাইনচ্যুত হয়। পরে ট্যাঙ্কলরিগুলো উদ্ধার করে ২১টি পার্শ্ববর্তী মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এবং তিনটি কুলাউড়া উপজেলাধীন বরমচাল স্টেশনে নেওয়া হয়েছে। তবে লাইন মেরামতের পর গ্রিন সিগন্যাল দেওয়া হবে।
তিনি আরও বলেন, সিলেট থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে জ্বালানি বহনকারী ট্রেনটি উদ্ধারের আগেই ১০টা ৫৫ মিনিটে সিলেট ছেড়ে মাইজগাঁও গিয়ে থামে। দুর্ঘটনাকবলিত স্থান পুরোপুরি মেরামতের পর ট্রেনটি চালিয়ে দেওয়া হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























