ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২০

জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মারা গেছেন

আফতাব হোসেন চৌধুরী কয়েছ

আফতাব হোসেন চৌধুরী কয়েছ

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আফতাব হোসেন চৌধুরী কয়েছ আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

আজ মঙ্গলবার বাদ এশা হজরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সেখানেই কয়েছ চৌধুরীর দাফন সম্পন্ন করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়