ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২০
ছাতকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছাতক উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়ারাই ইসলামপুর এলাকা থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম মহিমা বেগম (২২)। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর এলাকার আব্দুর রহিমের স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় গৃহবধূ মহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে।
ছাতক থানার উপ-পরিদর্শক মো.মহসিন রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ আত্নহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আইনিউজ/লাভলু
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























