সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২০
সিলেটে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
সিলেটে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর মেডিকেল রোড, আম্বরখানা এবং কালীঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ও সিলেট জেলা ভোক্তা অধিদপ্তর যৌথভাবে এই অভিযানে চালিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও সিলেট জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল মাসুদ।
অভিযানের সময় মেয়াদহীন ওষুধ এবং অনুমোদনহীন স্যালাইন বিক্রি করায় মিনতি মেডিকেল ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদহীন দই রাখায় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় জেস্ট ডিসকাউন্ট শপকে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় কামনা স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া অভিযান পরিচালনাকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়। অভিযানে সহায়তা করেন এপিবিএন’র একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























