সিলেট প্রতিনিধি
সিলেটে ১৬৪ জনের করোনা জয়
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৬৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এসময় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এনিয়ে সিলেট বিভাগে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ৫১৩ জন। আর করোনায় প্রাণহানি হয়েছে ২০৮ জনের। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৩ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেটে বিভাগে ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৬৪ জনের মধ্যে সিলেটে সর্বাধিক ৯৩ জন, মৌলভীবাজারে ৩৪ জন, সুনামগঞ্জে ১৬ জন ও হবিগঞ্জে ২১ জন করোনা জয় করেছেন।
এদিকে সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৩ জনের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, হবিগঞ্জে ১৯ জন মৌলভীবাজারে ১৬ জন। তবে এ সময়ে সুনামগঞ্জ জেলায় কার করোনা শনাক্ত হয়নি।
সিলেট বিভাগে বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৪৯৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৫৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৮৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























