জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২০
জৈন্তাপুরে পাখির মাংস বিক্রির দায়ে জরিমানা
সিলেটের জৈন্তাপুর উপজেলার পাখির মাংস রান্না করে বিক্রয়ের দায়ে একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার হরিপুর বাজারে ভাই ভাই রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়। এসময় ৮টি বক পাখি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নাহিদা পারভীন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফারুক আহমদ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮টি বক পাখি, রান্না করা পাখির মাংস উদ্ধার করি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে রেস্টুরেন্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত রান্না করা পাখির মাংস সকলের সম্মুখে বিনষ্ট করে দেওয়া হয়েছে। আর বক পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে।
আইনিউজ/লাভলু
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























