ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২০

কুলাউড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

এসময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় দুই ব্যক্তিকে ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজারে এই অভিযান চালানো হয়।

 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী।

 তিনি বলেন, জনস্বাার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আইনিউজ/লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়