সিলেট প্রতিনিধি
ওসমানীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
সিলেটের ওসমানীনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত শাহান মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার সুরিকোনা গ্রামের আবদুল হামিদের ছেলে।
এর আগে গত বুধবার কিশোরীর আত্মীয় স্বজনের সহযোগিতায় ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের দরখা গ্রামের আবদুল মুতলিবের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মান্দা গ্রামের ভিকটিমের পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো অভিযুক্ত শাহান। কাজের সুবাধে ওই কিশোরীর সাথে পরিচয় হলে তাকে সিলেটে আসার প্রস্তাব দেয়। গত রোববার মেয়েটি সিলেটে এসে শাহানের নানার বাড়িতে উঠে। ওই রাতের পর থেকে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে শাহান তাকে ধর্ষণ করে আসছে বলে জানায় সে। গত মঙ্গলবার কিশোরীর আত্মীয় স্বজন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে। এই ঘটনায় কিশোরী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























