সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২০
সিলেটে পেঁয়াজের বাজারে অভিযান : ১৪ হাজার টাকা জরিমানা
সিলেটে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুটি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর লালদিঘীর পাড় ও কালীঘাটে এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানের সময় পেঁয়াজ ও ডালের দাম অতিরিক্ত রাখার দায়ে দুটি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ। এতে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ সিলেটের এসআই (নিঃ) স্বপন কান্তি দাস।
এ বিষয়ে ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, অভিযানকালে কালিঘাটের ব্যবসায়ীদের ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির জন্য বলা হয়েছে।
আইনিউজ/লাভলু
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























