সিলেট প্রতিনিধি
সিলেটে চার জেলা পরিষদের উপনির্বাচন ২০ অক্টোবর
সিলেট বিভাগের চার জেলার জেলা পরিষদে চেয়ারম্যান পদে একটি এবং তিনটি সদস্য পদে শূন্য আসনের বিপরীতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে মনোনয়ন দাখিল বুধবার (২৩ সেপ্টেম্বর)। মনোনয়ন বাছাই শনিবার (২৬ সেপ্টেম্বর) ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ অক্টোবর এবং নির্বাচন ২০ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগে জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিতব্য ওয়ার্ডগুলো হলো- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে, সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ড, সুনামগঞ্জ জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ড এবং হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড।
গত ১৮ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুতে চেয়ারম্যান শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গত ২৯ এপ্রিল রাতে মারা যান সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ইছন।
হবিগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ তালুকদার ইকবাল শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।
এছাড়া গত ২৭ জুলাই সুনামগঞ্জ জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সামসুজ্জামান আতিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























