ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

সিলেটে ২৪ ঘণ্টায় ১২৪ জনের করোনা জয়

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ১২৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৯ জন। আর বিভাগে এদিন কোভিড-১৯ রোগে মৃত্যু ঘটেছে একজনের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭৯ জন রোগী। যার মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, হবিগঞ্জে ৮ জন মৌলভীবাজারে ১৫ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।
 
এদিকে সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১২৪ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৬০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ২৯ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ২০ জন। এদিন হবিগঞ্জে করোনা আক্রান্ত ১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেন।

সিলেট বিভাগে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৫৩৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৭৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১০৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮৬ জন সিলেটের, ৯ জন সুনামগঞ্জের, মৌলভীবাজার জেলার ১৬ জন রয়েছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৬৩৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২০৯ জন।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়