সিলেট প্রতিনিধি
বিশ্বনাথে তরুণীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথ উপজেলার এক তরুণী গণধর্ষণের ঘটনায় জড়িত রাহেল মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় ভূরকী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাহেল মিয়া উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের আবদুল খালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,, গত ১ জুলাই রাতে উপজেলার ইসবপুর গ্রামের হতদরিদ্র পরিবারের পিতৃহারা ওই তরুণী গণধর্ষণের শিকার হয়। ঘটনার ১২ দিন পর ওই তরুণী বাদি হয়ে গত ১৩ জুলাই বিশ্বনাথ থানায় একই গ্রামের মন্নান মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৪০), রিয়াছদ আলীর ছেলে সুজন মিয়া (৩০) ও মৃত ফজর আলীর ছেলে শায়েস্তাবুর মিয়ার (৩০) নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর গত ১৬ জুলাই রাতে ঘটনার মূল হোতা আনোয়ার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে জানন, ওই গণধর্ষণের সঙ্গে রাহেলও জড়িত। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাহেলকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়া রাহেলকে শুক্রবার সিলেটের আদালতে প্রেরণ করা হবে।’
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























