সিলেট প্রতিনিধি
সিলেটে আরও ৪৮ জনের করোনা শনাক্ত, ২ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১০০ জন সুস্থ হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৮ জন রোগী। যার মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, হবিগঞ্জে ৩ জন মৌলভীবাজারে ২ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮ জন।
এদিকে সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০০ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৪৮ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৩৫ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ১২ জন। এদিন হবিগঞ্জে করোনা আক্রান্ত ৫ জন রোগী সুস্থ হয়ে উঠেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ২১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৫৭১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৮৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৭০০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১২০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮১ জন সিলেটের, ৯ জন সুনামগঞ্জের, মৌলভীবাজার জেলার ১৫ জন ও হবিগঞ্জের ১৫ জন রয়েছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৭৩৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























