সিলেট প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জে ট্রাক থেকে কাঠ পড়ে সার কারখানা শ্রমিকের মৃত্যু
ফেঞ্চুগঞ্জ চলন্ত ট্রাক থেকে কাঠ পড়ে মাহবুব আলী (২৫) নামে সার কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজালাল ফার্টিলাইজার সার কারখানার ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত মাহবুব বালাগঞ্জ উপজেলার কোনা মধুরাই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সার কারখানার ভেতরে কাঠবাহী একটি ট্রাক প্রবেশ করে। ওই সময় কারখানার শ্রমিক মাহবুব মাথায় করে সারের বস্তা নিয়ে যাচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রাক থেকে একটি কাঠ এসে মাহবুবের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারখানার শ্রমিকরা মাহবুবকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন রায়ওসি জানান, নিহত মাহবুবের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























