ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

সিলেটে আরও ৪৯ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪২

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৬৩ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪২ জন। তবে বিভাগে করোনা রোগে কারও মৃত্যু হয়নি। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৪৯ জন রোগীর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৯ জন ও সুনামগঞ্জে ৬ জন। সিলেটের অন্য দুই জেলা হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে আরও ৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে সুস্থ হওয়া ৪২ জন রোগীর মধ্যে সর্বাধিক সিলেটে ৪১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে ও  হবিগঞ্জে এদিন কোনো করোনায় আক্রান্ত রোগী সুস্থ না হলেও সুনামগঞ্জে ১ জন রোগী করোনাকে জয় করেছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ২৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৬০০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৯২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭০৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১০৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৭৭৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়