সিলেট প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৪ জন বহিষ্কার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব থেকে সভাপতি আবুল হোসেনকে অব্যাহতি দেওয়ার জেরে এবার সাধারণ সম্পাদকসহ ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছেন, সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি, স্বার্থ ও ঐক্যবিরোধী এবং বিধিবহির্ভুত বিভিন্ন কর্মকাণ্ড ও গুরুতর অপরাধমূলক মামলায় জড়িত থাকার কারণে প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১১-এর ‘ক’, ‘খ’ এবং ‘ঘ’ ধারাবলে তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাব্বির আহমদ, সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও যুগ্ম-সম্পাদক আবিদুর রহমান। স্ব স্ব দায়িত্ব থেকে তাদের অপসারণের পাশপাশি সংগঠনে তাদের সাধারণ সদস্যপদও বাতিল করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃতরা সংগঠনের নামে নানা অপতৎপরতা চালিয়ে যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আর্থিক লেনদেন এবং অবৈধ ফায়দা হাসিল করতে না পারেন, সে মর্মে সকল মহলকে অবহিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিপথগামী ও বহিষ্কৃতরা একটি স্বার্থান্বেষী মহলের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতির সুনাম এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল মহলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এ ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলা থেকে রেহাই পেতে জড়িতরা সংঘবদ্ধভাবে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে এহেন অপতৎপরতা চালাচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























