ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ২০ সেপ্টেম্বর ২০২০

শাবির ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ২৮২টি নমুনা পরীক্ষায় এই ২৯টি নমুনার ফলাফল পজিটিভ আসে। 

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেটের ৮ জন, সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৫ জন ও হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ রবিবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ২৯ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়