আইনিউজ ডেস্ক
কানাইঘাট নাগরিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কানাইঘাট নাগরিক কমিটির এক প্রস্তুতি সভা রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কানাইঘাট বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান।
উপস্থিত ছিলেন, কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি সাবেক চেয়ারম্যান নাগরিক কমিটির নেতা ফারুক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি পৌর কাউন্সিলর শরিফুল হক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুরব্বী আব্দুল মালিক মহাজন, পৌর কাউন্সিলর মাসুক আহমদ, নাগরিক কমিটির নেতা মুফিজুর রহমান বাবলু, সার্ক মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক আজমল হোসেন, শাহাব উদ্দিন, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, সাহেদ আহমদ, মাসুম আহমদ, রূপা মিয়া ছাত্রনেতা আব্দুল কাহির সহ আরো অনেকে।
প্রস্তুতি সভায় সাবেক মেয়র লুৎফুর রহমান ও অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের সকল অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অসামাজিক কার্যকলাপ ও অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধের লক্ষ্যে নাগরিক কমিটি গঠন করা হয়েছিল। ধারাবাহিক ভাবে কমিটির কার্যক্রম চলছে।
তারা পৌরসভার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, পৌর মেয়র নিজাম উদ্দিন লাগামহীন ভাবে দুর্নীতি করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সহ স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের উন্নয়নমূলক কাজ তার নিজের বলে দাবী করছেন। পৌর সভাকে দুর্নীতির আখড়ায় পরিণত করছেন মেয়র নিজাম। এসব অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং উপজেলার বিভিন্ন অফিসে সরকারের টাকা তসরুফ সহ যেসব অনিয়ম হচ্ছে তা জনসম্মুখে তুলে ধরার জন্য আগামী রোববার বিকেল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে নাগরিক কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি সভায় সকলের প্রতি আহ্বান জানানো হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























