ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ২১ সেপ্টেম্বর ২০২০

কোম্পানীগঞ্জে বিদেশি মদসহ যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জে  ৮০ বোতল বিদেশি মদসহ লিটন ভিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে উপজেলার আমবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

তিনি উপজেলার কালাইরাগ গ্রামের মৃত অনিল ভিমের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়