নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২০
সিলেট বিভাগে করোনাজয়ীর সংখ্যা ১০ হাজার ছাড়াল
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরো ৩৯ জন করোনামুক্ত হয়েছেন। ফলে বিভাগটিতে করোনাজয়ীর সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। একই সময়ে বিভাগে করোনার সংক্রমণে মারা গেছেন ১ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ৪৪ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। যার মধ্যে সর্বাধিক সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৫ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজারে ১২ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ১৯৩, সুনামগঞ্জে ২ হাজার ৩৭, হবিগঞ্জে ১ হাজার ২৬৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৫১৬ জন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন মারা গেছেন।
এদিকে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে সিলেটের ২৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ৮ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৩ জনে। এরমধ্যে সিলেটে ৬ হাজার ৭১৩, সুনামগঞ্জে ২ হাজার ৩০৪, হবিগঞ্জে ১ হাজার ৭৩০ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬৭৬ জন।
এই বিভাগে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৫ জন। এরমধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ৯ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























