ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

করোনা মুক্ত হয়ে দাপ্তরিক কাজে যোগ দিলেন মেয়র আরিফ

করোনা মুক্ত হয়ে নগর ভবনে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কার্যালয়ে পৌছলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন সিসিক মেয়র আরিফ। রাতেই ল্যাব থেকে নিশ্চিত হন তিনি করোনা নেগিটিভ।

সুস্থ হয়ে উঠায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন তিনি। তাঁর সুস্থতা ও রোগমুক্তি কামনায় যারা দোয়া-প্রার্থনা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতাও সিসিক মেয়র।

করোনায় আক্রান্ত হয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বরওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাসা আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়