সিলেট প্রতিনিধি
৮ বছর পর বিয়ানীবাজার প্রেসক্লাবের নির্বাচন কাল
দীর্ঘ প্রায় ৮ বছর পর আগামীকাল বৃহস্পতিবার বিয়ানীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
শেষ মুহূর্তে চলছে পছন্দের প্রার্থী সাংবাদিককে বিজয়ী করতে প্রচার ও প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণায় সরব রয়েছেন সমর্থকরা।
শেষ মুহূর্তে ভোটারের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা চলছে সব প্রার্থীদের। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মুখে মুখে উঠে এসেছে প্রেসক্লাবের নির্বাচনী আলোচনা। কে হচ্ছেন দেশের উপজেলা পর্যায়ে প্রথম গড়ে উঠা ঐতিহ্যবাহী বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃত্বের নতুন অধিকারী?
আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পৌরশহরের গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর নিচতলায় নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকদের ভোট প্রদানের মাধ্যমে বিয়ানীবাজারের সাংবাদিক সমাজ তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।
জানা গেছে, বিয়ানীবাজার প্রেসক্লাবের এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক-এই দুটি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ ও সাবেক সহ সভাপতি সজীব ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক পদে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম ও সাংবাদিক আহমেদ ফয়সাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটার ও সচেতন মহলের ভাষ্যমতে, সভাপতি পদে তিন প্রার্থীই হ্যাভিওয়েট। তাদের গ্রহণযোগ্যতাও ভোটারদের কাছে ভিন্ন রকম। কেউই কারও থেকে কোন অংশেই কম নয়। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যেও তুমুল লড়াই হবে। তাদের দুজনেরও গ্রহণযোগ্যতা আছে। এজন্য সাধারণ ভোটাররা অনেকটা হিসেব নিকেশ করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে বলেই লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি।
আবার বিয়ানীবাজারে সাংবাদিকতার ক্ষেত্রে বেশ কিছু সংখ্যক পেশাদার সাংবাদিক রয়েছেন। তারা অনেকেই দীর্ঘদিন ধরেই নীরব ভূমিকা পালনে দক্ষতার পরিচয় বহন করে আসছেন। কেউ কেউ আবার প্রার্থীদের সাথে অবস্থান নিয়েছেন। তবে দুই পদের প্রার্থীদের ক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের পাল্লা যে পক্ষে ভারি হবে বিজয় তাদের ঘরেই আসার সম্ভাবনা বেশি বলে দৃঢ়তার সাথে জানিয়েছেন সাধারণ ভোটাররা। তবে তারা অপেক্ষায় আছেন শুধু ভোটপ্রয়োগ করার।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আমান উদ্দিন বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিয়ানীবাজার প্রেসক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও নির্বাচনের ফলপ্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কাম্য।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























