সিলেট প্রতিনিধি
সিলেটের দুই ল্যাবে আরও ২৯ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬ জনের আর শাবির ল্যাবে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ওসমানীর ল্যাবে শনাক্ত সবাই সিলেটের বাসিন্দা। শাবির ল্যাবে শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৪ জন ও সিলেট জেলার ৫ জন রোগী রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৫২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৩৪ জন, সুনাগঞ্জে ২ হাজার ৩০৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৮০ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ১৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৬৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫১৬ জন।
অন্যদিকে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























