সিলেট প্রতিনিধি
সিলেটে একদিনে সুস্থ ৬১ জন, নতুন শনাক্ত ২৯
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৬১ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় কারও মৃত্যু ঘটেনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সিলেট বিভাগে ২৯ জন নতুন শনাক্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২১ জন। এছাড়া সিলেটের সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। মৌলভীবাজার জেলায় ৪ জন শনাক্ত হন।
অন্যদিকে সুস্থ হওয়া ৬১ জনের মধ্যে সর্বাধিক সিলেটে ৪১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলায় ৬ জন ও মৌলভীবাজার জেলায় ৭ জন রোগী করোনাকে জয় করে। সুনামগঞ্জে ৭ জন রোগী সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ২৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৭৩৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩০৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৮০ জন করোনা রোগী রয়েছে।
সিলেটের চার জেলায় ৮২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ৭৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১২ জন।
আইনিউজ/এসপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























