ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

কোম্পানীগঞ্জে ৪৬০ বোতল মদসহ আটক-১

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৪৬০ বোতল অফিসার চয়েজ মদসহ কামিচুর রহমান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

বুধবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম, ও এএসপি ওবাইনসহ র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

কামিচুর জালালাবাদ থানার বড়কাফন গ্রামের মৃত জামমেদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন জানান, এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়