সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২০
বিয়ানীবাজারে করোনায় আরও একজনের প্রাণহানি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (৪৬) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইফুল উপজেলার মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রামের বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর স্ত্রীসহ তার করোনা শনাক্ত হয়।
এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আর করোনায় আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ জজেন। সুস্থ সুস্থ হয়েছেন ২৯৮জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























