ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ও সম্পাদক মিলাদ

দীর্ঘ ৮ বছর পর সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পৌরশহরের গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর নিচতলায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে সাড়ে ৫ টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আমান উদ্দিন।  

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সজীব ভট্টাচার্য ৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ৮ ভোট ও আব্দুল ওয়াদুদ ৭ ভোট পেয়েছে।

সাধারণ সম্পাদক পদে মিলাদ মো. জয়নুল ইসলাম পেয়েছেন ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ ফয়ছাল ৮ পেয়েছেন।

এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এসময় বিজয়ী ও বিজিত প্রার্থীরা বিয়ানীবাজার প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়