সিলেট প্রতিনিধি
সিলেটে করোনায় আরও দুই জনের প্রাণহানি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলার একজন ও অন্যজন সুনামগঞ্জ জেলার। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫৫ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারের ২১ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৬৩ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৩৬ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ১০ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৩৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৫ হাজার ২৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৫ জন, হবিগঞ্জে ১২৯১ জন এবং মৌলভীবাজারের ১৫৩৩ জন সুস্থ হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৮, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭০৪ জন। এরমধ্যে ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৯৭৮ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৮ হাজার ৮৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৯৪ জন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























