সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২০
কোম্পানীগঞ্জে ২৫০ বোতল মদসহ আটক-২
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২৫০ বোতল অফিসার চয়েস মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মঈন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২৪) এবং একই গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩২)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ বোতল অফিসার চয়েস মদসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























