ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ২


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের ছিটাফুলবাড়ি এলাকায় থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার রনকেলী বনবাড়ী এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে স্বপন আহমদ(২৫) ও ভাদেশ্বর পশ্চিমভাগ এলাকার মৃত ফারুক আহমদের ছেলে সুমন আহমদ সুজা(৩২)। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়