ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২০

কানাইঘাটে ২৬৭০ পিস ইয়াবাসহ আটক-১

সিলেটের কানাইঘাটে ২ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ মো. শমসের আলম (৩০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার সাতবাক এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সে উপজেলার কালিজুরি গ্রামের মো. নুর হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান,  জব্দকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়