সিলেট প্রতিনিধি
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফরিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ সিলেটের আখালিয়া ধানুহাটার পার এলাকার রানা মিয়ার কলোনির মো. জসীমের ছেলে । আহতরা হলেন একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মোটরসাইকেলে তিন বন্ধু আখালিয়া থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় তারা তিনজন। আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদকে মৃত ঘোষণা করেন। আহত আলী ও রাশেদুল ওসমানী হাসপাতালের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে রাশেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























