ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ০২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজে স্বামীকে বেঁধে তরুণীকে গণধর্ষণ করলো ছাত্রলীগ

স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণী। হঠাৎ কয়েকজন যুবক ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চাইলে বাধা দেন তার স্বামী। এসময় ওই যুবকরা তাকে মারধর করে। পরে তারা জোরপূর্বক ওই তরুণী ও তার স্বামীকে তুলে নিয়ে যায় সিলেট এমসি কলেজে। সেখানে তারা স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে তরুণীকে ধর্ষণ করে। 

অভিযোগ ওঠেছে, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা ওই তরুণীকে আটকে রেখে গণধর্ষণ করেছে। 

খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এমসি কলেজ ছাত্রবাস থেকে ওই তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। পরে ওই তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ওই তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজে ঘুরতে যান। সন্ধ্যার সময় কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান। সেখানে স্বামীকে বেঁধে ছাত্রলীগের ৪-৫ জন নেতাকর্মী তরুণীকে ধর্ষণ করেন। এসময় তাদের সাথে থাকা ৯০ টি মডেলের একটি কারও ছিনিয়ে নিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে কারটি তাদের জিম্মায় নেয় এবং ওই তরুণীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।  

এব্যাপারে জানতে এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কয়েকজন যুবক ছাত্রাবাসে এক দম্পত্তিকে আটক রাখে বলে অভিযোগ পেয়েছি। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জোর্তিময় সরকার বলেন, ওই তরুণীর স্বামী অভিযোগ করেছেন যে তারা বিকেলে ঘুরতে বেরিয়েছিলেন। এসময় ৪-৫ জন যুবক তাদের জিম্মি করে ছাত্রাবাসের ভেতরে নিয়ে যায়। পরে ছাত্রাবাসের ভেতরের একটি রাস্তায় তার স্ত্রীকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ছাত্রবাসে গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর ওই তরুণীকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

 আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়