ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক::

প্রকাশিত: ০৩:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণে জড়িত ছাত্রলীগের ৬ নেতা 

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকা ৬ ছাত্রলীগ নেতার পরিচয় পাওয়া গেছে। এই ছাত্রলীগ নেতাদের প্রত্যেকেই এমসি কলেজ ছাত্রাবাসে থাকেন। অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। 

অভিযুক্তরা হলেন-এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজটিতে ইংরেজিতে মাস্টার্সে অধ্যয়নরত শাহ মাহবুবুর রহমান রণি, একই শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, এমসি কলেজ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা অর্জুন এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল ও তারেক। 

এদের মধ্যে সাইফুর রহমানের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাহফুজুর রহমান মাছুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি জকিগঞ্জে, রণি হবিগঞ্জের এবং তারেক জগন্নাথপুরের বাসিন্দা। 

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, তারা ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।  

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে প্রাইভেটকারে করে এমসি কলেজে বেড়াতে যান দক্ষিণ সুরমা এলাকার এক যুবক। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগের ছয়জন নেতা তাদের ধরে ছাত্রাবাসে নিয়ে আসেন। এরপর ছাত্রাবাসে এনে এই দম্পত্তিকে প্রথমে মারধর করেন তারা। পরে তরুণীকে গণধর্ষণ করেন। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এমসি কলেজ ছাত্রবাস থেকে ওই তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।  

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী জানান, এক দম্পতিকে আটকে রাখা হয়েছে খবর পেয়েই আমরা এমসি কলেজ ছাত্রাবাসে যাই। এরপর সেখান থেকে তাদের উদ্ধার করি। পরে ধর্ষণের শিকার হওয়া নারীকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

আইনিউজ/এজেএল
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়