ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৩:১২, ২৬ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজে তরুণীকে গণধর্ষনের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষনের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে ধর্ষিত ওই তরুণীর স্বামী বাদি হয়ে শাহপরাণ থানায় মামলাটি করেছেন। 

মামলায় ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করা হয়েছে।  মামলার আসামীরা হলেন-এম. সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান রনি (২৫), তারেক (২৮), অর্জুন লঙ্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান (২৫) । এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসামীদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত আর বাকিরা এমসি কলেজের ছাত্র।

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণীকে গণধর্ষনের ঘটনায় তার স্বামী বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। 

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে। এসময় ছাত্রলীগকর্মী এম. সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন করে তারা। এসময় ছাত্রলীগকর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেট কারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেট কার উদ্ধার করে। পরে ধর্ষনের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ধর্ষনের ঘটনার পর এখনও পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়