ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ছাত্রবাস ছাড়ার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে ছাত্রবাস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। 

হোস্টেল সুপার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এমসি কলেজের অধ্যক্ষ শনিবার দুপুরে জরুরী বৈঠকের আহ্বান করেছেন, সেখানে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

করোনার সময়ে হোস্টেল বন্ধ থাকলেও ছাত্ররা কিভাবে ছাত্রাবাসে থাকছে এ প্রসঙ্গে তিনি বলেন, কলেজ বন্ধ হোস্টেলও বন্ধ রয়েছে। তবে কিছু শিক্ষার্থীরা টিউশনি করানোর কারণে ছাত্রাবাসে থাকছেন। যারা এখন হল ছাড়বেনা তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে। এসময় ছাত্রলীগকর্মী এম. সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন করে তারা। এসময় ছাত্রলীগকর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেট কারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেট কার উদ্ধার করে। পরে ধর্ষনের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। 

এই ঘটনায় শনিবার সকালে ধর্ষিত ওই তরুণীর স্বামী বাদি হয়ে শাহপরাণ থানায় ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী মামলা করেছেন।  মামলার আসামীরা হলেন-এম. সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান রনি (২৫), তারেক (২৮), অর্জুন লঙ্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান (২৫) । এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসামীদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত আর বাকিরা এমসি কলেজের ছাত্র।

ধর্ষনের ঘটনার পর এখনও পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। 


আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়