সিলেট প্রতিনিধি
ধর্ষণ মামলার প্রধান আসামির বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা
ছাত্রলীগ কর্মী এম সাইফুর রহমান
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ‘ছাত্রলীগের দখলে থাকা’ কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে শনিবার বেলা ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় অস্ত্র আইনে মামলাটি করে।
মামলার একমাত্র আসামি করা হয়েছে ছাত্রলীগ কর্মী এম সাইফুর রহমানকে। ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় তার স্বামীর করা মামলার প্রধান আসামি সাইফুর।
শাহপরান থানার ওসি কাইয়ূম চৌধুরী অস্ত্র আইনে মামলা দায়েরের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই মামলায় সাইফুর নামের একজনের নাম উল্লেখ করা হয়েছে। যে কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, ওই কক্ষে সাইফুর থাকতেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে সিলেট নগরীর টিলাগড় এলাকায় স্বামীকে আটকে রেখে এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে শনিবার সকালে একটা মামলা দায়ের করা হয়েছে। তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
এদিকে সাইফুর রহমান নামের যে ছাত্রলীগ কর্মীর কক্ষের সামনে থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, ওই কক্ষ থেকে একটি রামদা ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























